এবারে ব্ল্যাক ফ্যাঙ্গাসের থাবা উত্তর দিনাজপুরে! - The News Lion

এবারে ব্ল্যাক ফ্যাঙ্গাসের থাবা উত্তর দিনাজপুরে!

 


দি নিউজ লায়ন;   এবারে ব্ল্যাক ফ্যাঙ্গাসের থাবা উত্তর দিনাজপুরে!  জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ বীরনগরের বাসিন্দা এক পঞ্চাশোর্ধ ব্যাক্তি করোনা আক্রান্ত হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি হন।  চিকিৎসকরা ওই রোগীর চোখে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখতে পেলে শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করার পরামর্শ দেন। 


চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইতিমধ্যেই রায়গঞ্জ মেডিকেল কলেজ কতৃপক্ষ ওই রোগীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করার ব্যবস্থা গ্রহন করেছেন। রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারি সুপার অভিক মাইতি জানিয়েছেন, ওই রোগীর শরীরে কিছু উপসর্গ দেখা গেছে, তাই ওই রোগীকে  ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়টি সুনিশ্চিত  করা ও রোগীর সঠিক চিকিৎসার জন্যই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হচ্ছে। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.